আমাদের রক্তদান প্ল্যাটফর্মে আপনার রক্তদাতার নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ রাখতে আমরা দায়বদ্ধ। আপনি যখন একজন ডোনার হিসেবে রিকোয়েস্ট সাবমিট করেন, তখন আপনার গোপনীয়তা কীভাবে রক্ষা করা হয় তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১. আমরা কী কী তথ্য সংগ্রহ করি?
নিবন্ধন প্রক্রিয়াটি সঠিক ও স্বচ্ছ রাখতে আমরা ব্যবহারকারীর কাছ থেকে নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করে থাকি:
- ব্যক্তিগত তথ্য: নাম, পিতার নাম, মাতার নাম এবং বর্তমান ঠিকানা।
- যোগাযোগের তথ্য: মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা।
- শারীরিক তথ্য: ব্লাড গ্রুপ, বয়স, ওজন এবং আগে রক্ত দেওয়ার ইতিহাস।
- পরিচিতি যাচাইকরণ ফাইল: প্রোফাইল ছবি এবং জাতীয় পরিচয়পত্রের (NID) ফ্রন্ট ও ব্যাক সাইডের ছবি।
২. এই তথ্যগুলো কীভাবে ব্যবহার করা হয়?
সংগৃহীত তথ্যগুলো শুধুমাত্র রক্তদান সেবা সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়:
- রক্তের সন্ধান সহজ করা: কোনো রোগীর জরুরি রক্তের প্রয়োজন হলে, রক্তদাতার নাম ও ব্লাড গ্রুপ মিলিয়ে দ্রুত খুঁজে বের করার জন্য।
- নিরাপত্তা ও সত্যতা যাচাই: কোনো ভুয়া বা ফেক অ্যাকাউন্ট প্রতিরোধ করতে এবং রক্তদাতার আসল পরিচয় নিশ্চিত করতে আমরা NID কার্ডের ছবি যাচাই করি।
- জরুরি যোগাযোগ: রক্তের রিকোয়েস্ট বা প্ল্যাটফর্মের জরুরি কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগের জন্য।
৩. তথ্যের প্রকাশ ও দৃশ্যমানতা (Data Visibility)
- পাবলিক তথ্য: ওয়েবসাইটের সাধারণ ব্যবহারকারী বা রক্তপ্রার্থীরা শুধুমাত্র আপনার নাম, ব্লাড গ্রুপ, ঠিকানা এবং আগে রক্ত দেওয়ার ইতিহাস দেখতে পারবেন।
- যোগাযোগের তথ্য: রক্তের প্রয়োজনে সরাসরি যোগাযোগের জন্য আপনার মোবাইল নম্বরটি শুধুমাত্র আমাদের ভেরিফাইড রক্তপ্রার্থীরা দেখতে পাবেন।
সম্পূর্ণ গোপন তথ্য: আপনার আপলোড করা NID কার্ডের ছবি (Front & Back) এবং ইমেইল ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। এগুলো কোনো সাধারণ ব্যবহারকারী দেখতে পাবেন না। শুধুমাত্র ওয়েবসাইটের মূল অ্যাডমিন বা মডারেটর প্যানেল সুরক্ষার্থ এটি দেখতে পারবে।
৪. ডেটা নিরাপত্তা (Data Security)
আমরা আপনার ব্যক্তিগত তথ্য এবং আপলোড করা ফাইলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। আমরা শক্তিশালী সার্ভার প্রোটোকল ব্যবহার করি যাতে কোনো অননুমোদিত ব্যক্তি ডেটা অ্যাক্সেস করতে না পারে। আমরা কোনো অবস্থাতেই আপনার ব্যক্তিগত তথ্য বা ফোন নম্বর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তৃতীয় পক্ষের (Third-Party) কাছে বিক্রি, লিজ বা শেয়ার করি না।
৫. প্রোফাইল পরিবর্তন বা মুছে ফেলা (Account Deletion)
আপনি যদি কোনো কারণে আমাদের প্ল্যাটফর্মের রক্তদাতার তালিকা থেকে নিজেকে সরিয়ে নিতে চান, তবে আপনার প্রোফাইল সেটিংস থেকে অথবা আমাদের অ্যাডমিন প্যানেলে সরাসরি যোগাযোগ করে যেকোনো সময় আপনার সমস্ত তথ্য (NID ও ছবিসহ) ডাটাবেজ থেকে চিরতরে মুছে ফেলতে (Delete) পারবেন।
আমাদের সাথে যোগাযোগ করুন
আমাদের প্রাইভেসি পলিসি বা গোপনীয়তা নীতি নিয়ে আপনার কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা অভিযোগ থাকলে সরাসরি আমাদের সাপোর্ট লাইনে যোগাযোগ করুন।